1 Answers

মুনাফা অর্জনের উদ্দেশ্যে পেশাজীবিগণ প্রত্যক্ষভাবে সেবা বিক্রয়। কাজে নিয়োজিত থাকলে তাকে প্রত্যক্ষ সেবা বলে। আর প্রত্যক্ষ সেবার মাধ্যমে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে বিধায় প্রত্যক্ষ সেবা কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ।

প্রত্যক্ষ সেবা ব্যবসায়ের অন্যতম শাখা। সমগ্র বিশ্বে সেবাখাত এখন ব্যবসায় জগতে সবচেয়ে এগিয়ে। কৃষিনির্ভর তৃতীয় বিশ্বের দেশ বাদ দিলে উন্নত সকল দেশে সবচেয়ে বেশি মানুষের কর্মসংস্থানের ক্ষেত্র হলো সেবাখাত। মানুষের আয় যতই বাড়ছে ততই মানুষ বিভিন্ন সেবার প্রতি আকৃষ্ট হচ্ছে। নতুন নতুন সেবাখাত এসে ব্যবসায়ের সাথে যোগ হচ্ছে। ফলশ্রুতিতে এ খাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। তাই প্রত্যক্ষ সেবা কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ।

5 views

Related Questions