1 Answers

গ্রাহকদের প্রয়োজন পূরণে সমর্থ এমন কোনো কাজ, সুবিধা বা তৃপ্তিকে প্রত্যক্ষ সেবা বলে।

মুনাফা অর্জনের উদ্দেশ্যে এরূপ কাজ বা সুবিধাকে বিক্রয়ের জন্য উপস্থাপন করা নিঃসন্দেহে ব্যবসায়ের গুরুত্বপূর্ণ অঙ্গ। পণ্য বিক্রয়ের ক্ষেত্রে তা যেভাবে দৃশ্যমান থাকে এবং মালিকানা হস্তান্তরিত হয় সেবার বেলায় তাকে সেভাবে সংজ্ঞায়িত করা যায় না। এক্ষেত্রে গ্রাহক সেবা পেয়েই উপকৃত, তৃপ্ত বা সন্তুষ্ট হয়। প্রত্যক্ষ সেবা হতে হলে তাতে অবশ্যই মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে হয় এবং ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিজস্ব সংশ্লিষ্ট কার্যাবলি সম্পাদন করতে হয়। যেমন- ক্লিনিক ব্যবসায়, আইন ব‍্যবসায়, হিসাব বৃত্তি, প্রকৌশল ফার্ম ইত্যাদি। 

4 views

Related Questions