1 Answers
সাধারণত উদ্যোগ বলতে যেকোনো কাজের কর্ম প্রচেষ্টাকে বোঝায়। আর ব্যবসায় উদ্যোগ বলতে কোনো কাজ ঝুঁকি আছে জেনেও মুনাফা লাভের আশায় কাজ করার প্রচেষ্টাকে বোঝায়।
উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের মধ্যে পার্থক্য বিদ্যমান। যেমন- মি. X তার বাড়ির আঙিনায় কিছু গাছ লাগালেন। মি. Y মুনাফার আশায় তার বাড়িতে নার্সারি তৈরি করে ফুলের চাষ করতে লাগলেন। মি. X- এর গাছ লাগানো শুধু উদ্যোগ কেননা এর সাথে মুনাফার বিষয়টি জড়িত নয় এবং মি. ১ এর নার্সারি তৈরি করে ফুলের চাষ করা ব্যবসায় উদ্যোগ। কারণ এটি মুনাফার সাথে জড়িত।
5 views
Answered