1 Answers

উদ্দীপকে দুই বন্ধুর কথোপকথানে পদের ব্যাপ্যতা এবং অব্যাপ্যতার বিষয়টি প্রকাশ পায়। পদের ব্যাপ্যতা বলতে ব্যক্ত্যর্থের সামগ্রিক গ্রহণ করাকেই বোঝায় এবং অব্যাপ্যতা বলতে পদের আংশিক গ্রহণ করাকে বোঝায়। যুক্তিবাক্যের ব্যাপ্যতার নিয়মটি A, E, I, Ο বাক্যে প্রদর্শিত হয়। ব্যাপ্যতার নিয়মটি ব্যাপ্যতার ছকে A, E, I, O বাক্যে প্রদর্শিত হলো : 

যুক্তিবাক্য

দৃষ্টান্ত

উদ্দেশ্য পদ

বিধেয় পদ

A-সার্বিক সদর্থক যুক্তিবাক্য

সকল মানুষ হয় মরণশীল

ব্যাপ্য

অব্যাপ্য

E-সার্বিক নঞর্থক যুক্তিবাক্য

কোনো মানুষ নয় অমর

ব্যাপ্য

ব্যাপ্য

1-বিশেষ সদর্থক যুক্তিবাক্য

কিছু বক হয় সাদা

অব্যাপ্য

অব্যাপ্য

O-বিশেষ নঞর্থক যুক্তিবাক্য

কিছু ছাত্র নয় মেধাবী

অব্যাপ্য

ব্যাপ্য

যুক্তিবিদ Swinburne (সুইনবার্ন) As Eb In Op (এসিবিনপ) নামক একটি সূত্রের মাধ্যমে বিভিন্ন প্রকার যুক্তিবাক্যের ব্যাপ্ত পদের ধারণাকে সহজে মনে রাখার জন্য একটি কৌশল আবিষ্কার করেছেন। As Eb In Op-এর অর্থ নিম্নরূপ:

As = A যুক্তিবাক্য Subject বা উদ্দেশ্যকে ব্যাপ্ত করে।

Eb = E যুক্তিবাক্য both অর্থাৎ উদ্দেশ্য ও বিধেয়কে ব্যাপ্ত করে।

In = 1 যুক্তিবাক্য none অর্থাৎ উদ্দেশ্য ও বিধেয় কোনোটিকেই ব্যাপ্ত করে না।

Op = O যুক্তিবাক্য Predicate বা বিধেয়কে ব্যাপ্ত করে।

5 views

Related Questions