1 Answers
বন্যার সময় বীজতলা তৈরির উপযোগী জমি না পাওয়া গেলে ভাসমান বীজতলা করা হয়। কলাগাছ বা বাঁশের ফ্রেমের উপর চাটাই দিয়ে খড়কুটা বা কলাগাছের পাতা তার উপর বিছিয়ে দিতে হয়। এরপর ২-৩ সেমি পুরু করে কাদা মাটি তার উপর প্রলেপ দিয়ে বীজতলা বানাতে হয়। এটি ভেলার ন্যায় ভাসতে থাকে। আর গজানো বীজ কাদার উপর ঘন করে ছিটিয়ে দিতে হবে। এ চারা ৩-৪ সপ্তাহ পর্যন্ত বীজতলায় রাখা যায়।
5 views
Answered