1 Answers

প্রতিকূল পরিবেশে যেমন একটানা বৃষ্টিপাত হলে ও মেঘলা অবস্থায় বীজতলায় চারা তৈরি সম্ভব না হলে দাপোগ পদ্ধতিতে চারা তৈরি করা হয়।

এ বীজতলা উঠোন বা বারান্দা বা কোনো চালার নিচে করতে হয়। এ বীজতলা তৈরির জন্য ইট, বাঁশ, তক্তা, পাইপ বা কলাগাছ দিয়ে চৌহদ্দি বানাতে হয়। চৌহদ্দির উপর পলিথিন, ত্রিপল বা কলাপাতা বিছিয়ে তার উপর গজানো বীজ বপন করতে হয়। প্রতি ৫/৬ ঘণ্টা পর পর পানি ছিটিয়ে দিতে হয়। ২ সপ্তাহের মধ্যে এ চারা মূল জমিতে রোপণ করতে হয়।

5 views