1 Answers
সিহাহ সিত্তাহ বলতে ইসলামের ছয়টি বিশুদ্ধ হাদিসগ্রন্থকে বোঝায়। সিহাহ অর্থ বিশুদ্ধ আর সিত্তাহ অর্থ হলো ছয়। সুতরাং সিহাহ সিত্তাহ হলো ছয়টি বিশুদ্ধ গ্রন্থ। হিজরি তৃতীয় শতকে হাদিস সংকলনের স্বর্ণযুগে হাদিস সংকলনের ক্ষেত্রে ছয় জন মুহাদ্দিস এবং তাদের সংকলিত গ্রন্থ সার্বজনীন ও সর্বাঙ্গীন বিশুদ্ধতার স্বীকৃতি লাভ করে। ইলমে হাদিসের পরিভাষায় এ ছয়টি বিশুদ্ধতম হাদিসগ্রন্থকেই সিহাহ সিত্তাহ বলে। এগুলো হলো- সহিহ বুখারি, সহিহ মুসলিম, সুনানে নাসাই, সুনানে তিরমিযি, সুনানে আবু দাউদ, সুনানে ইবনে মাজাহ।
4 views
Answered