1 Answers
উদ্দীপকের কৃষক আবিরের জমি ধান চাষের অনুপযুক্ত হওয়ায় ফসলের উৎপাদন কম হয়।
ধান গাছ অম্লীয় থেকে নিরপেক্ষ (pH = ৫-৮) মাটিতে ভালো জন্মে। কৃষি কর্মকর্তা আবিরের জমির মাটি পরীক্ষা করে বুঝতে পারলেন মাটির প্রকৃতি ক্ষারীয়। মাটি ক্ষারীয় হলে উচ্চমাত্রার বিনিময়যোগ্য সোডিয়াম মাটির সংযুতি দুর্বল করে দেয়। মাটি আবদ্ধ হয়ে যাওয়ায় বায়ু চলাচল ও পানি নিষ্কাশন ক্ষমতা কমে যায়। ফলে মাটিতে মূলের অনুপ্রবেশ বাধাপ্রাপ্ত হয়। এতে করে গাছের বৃদ্ধি ও উৎপাদন কমে যায়। ক্ষারীয় সমস্যার কারণে মাটিতে অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানের সহজলভ্যতা বাধাগ্রস্ত হয়।
ফলে ধান গাছে ফসফরাস, জিংক এমনকি লৌহের অভাব দেখা দেয় এবং বোরনের বিষক্রিয়ার শিকার হয়। মাটিতে অত্যাধিক ক্ষার থাকলে কুশি গজানো এবং ধান গাছের বৃদ্ধি সীমিত হয়ে যায়। এছাড়াও গাছে ফুল আসতে বিলম্ব হয় এবং মরা শীষ উৎপন্ন হয়।
অতএব, উপরোক্ত আলোচনা থেকে কৃষক আবিরের জমিতে ফসলের উৎপাদন কম হওয়ার কারণ জানা যায়।