1 Answers

রাকিব সাহেবের কাজের মাধ্যমে তাঁর কর্তব্যপরায়ণতা প্রকাশ পেয়েছে। মানুষের জীবনধারণ ও জীবন পরিচালনা এবং পৃথিবী ও পরকালের জীবনে শান্তি ও মুক্তিলাভের পক্ষে যা কার্যকর ও কল্যাণকর সে সকল বিষয়ের অনুশীলনই হলো কর্তব্য। আর কল্যাণকর এ সকল কাজ সম্পাদনের জন্য যে আত্মসচেতনতা ও একনিষ্ঠ দায়িত্ববোধ তাই কর্তব্যপরায়ণতা। রাসুল (স) বলেন, 

الا كُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ

'সাবধান! তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে' (মুসলিম)। পৃথিবীতে যে যতটুকু বিষয়ের দায়িত্ব পেয়েছে তা যথার্থভাবে পালন করা আবশ্যক। এখানে আল্লাহ নির্দেশিত পথে চলা হলো বান্দার জন্য স্রষ্টার প্রতি দায়িত্ব পালন। আর পার্থিব জীবনে প্রাপ্ত দায়িত্ব যথার্থভাবে পালন হলো সৃষ্টির প্রতি কর্তব্য পালন। উদ্দীপকের রাকিব সাহেব প্রতিষ্ঠানের প্রধান হওয়ায় প্রতিষ্ঠানের সকলের ব্যাপারে খোঁজখবর রাখা, তাদেরকে কর্তব্য পালনে উৎসাহ দেওয়া যেমন তাঁর দায়িত্ব ঠিক তেমনি ছাত্রছাত্রীদের ব্যাপারে অভিভাবকদেরকে অবহিত করাও তার কর্তব্য। তিনি সবকিছুই নিষ্ঠার সাথে পালন করছেন। কারণ হাদিসের ভাষ্যে এ সকল বিষয়ে তাকেই জিজ্ঞাসা করা হবে। সার্বিক কর্মকাণ্ডে তাঁর কর্তব্যপরায়ণতার বিষয়টি সুস্পষ্ট।

5 views

Related Questions