1 Answers
উদ্দীপকে লিমুর দাদুর চিন্তায় সামাজিক পরিবর্তনের রূপ প্রকাশ পেয়েছে।
কালের আবর্তনে সমাজে বসবাসরত মানুষের আচার-আচরণ, সংস্কৃতি, সভ্যতা, রুচিবোধ, মূল্যবোধ, পারস্পরিক সম্পর্ক ও সামাজিক প্রতিষ্ঠানসমূহের যে পরিবর্তন সাধিত হয় তাকে সামাজিক পরিবর্তন বলা হয়। অর্থাৎ সামাজিক পরিবর্তন হলো সমাজের এক স্তর থেকে অন্য স্তরে রূপান্তরিত হওয়া।
উদ্দীপকে বর্ণিত লিমু কম্পিউটারের মাধ্যমে চাকরির আবেদন করে, মোবাইলের মাধ্যমে টাকা জমা দেয়। এসব দেখে তার দাদু অবাক হন এবং মনে মনে তার সময়ের চেয়ে বর্তমান সময়ের পরিবর্তনের কথা ভাবেন। তার সময়কার সমাজের স্থবিরতার স্থলে বর্তমানে গতিময় সমাজ সৃষ্টি হয়েছে। লিমুর দাদুর এরূপ চিন্তা সামাজিক পরিবর্তনেরই ইঙ্গিতবহ।
4 views
Answered