উদ্দীপকে করিমের কাজে যে বিষয়টি প্রকাশ পেয়েছে তার গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকের করিম তার বড় ভাইয়ের ব্যবসায়ে উন্নতি হওয়ায় দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করার মাধ্যমে আল্লাহর শোকর করেন। আল্লাহর নিয়ামত ও রহমতের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাকে শোকর বলে। আল্লাহ তায়ালা মানুষকে অসীম নিয়ামত দিয়েছেন। এসব নিয়ামত ভোগের জন্য তার শোকর করার নির্দেশ দিয়েছেন। যার প্রতিফলন উদ্দীপকের করিমের কাজের মাধ্যমে প্রকাশিত হয়েছে।
উদ্দীপকের করিম তার বড় ভাই রহিমের ব্যবসায়ে উন্নতি হওয়ায় দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করেন। করিমের এ কাজটির মাধ্যমে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তথা শোকর করা হয়েছে। ইসলামে শোকরের গুরুত্ব ও প্রয়োনীয়তা অপরিসীম। আল্লাহর নিয়ামতের শোকর করলে তিনি নিয়ামত আরও বাড়িয়ে দেন। আর তার শোকর না করলে অসন্তুষ্ট হন। আল্লাহ বলেন- যদি তোমরা শোকর কর, তাহলে অবশ্যই আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব আর যদি শোকর না করে কুফরি করো, তাহলে জেনে রেখো, নিশ্চয়ই আমার আজাব অত্যন্ত কঠিন' (সুরা ইবরাহিম: ৭)। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, ইসলামে শোকরের গুরুত্ব অপরিসীম। আল্লাহর নিয়ামতের শোকর করলে তিনি সন্তুষ্ট হয়ে নিয়ামত আরো বাড়িয়ে দেন। আর শোকর না করলে আল্লাহ অসন্তুষ্ট হন এবং পরিণামে কঠোর শাস্তি দেবেন। তাই আমাদের প্রত্যেকের উচিত আল্লাহর নিয়ামত ও রহমতের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা।