1 Answers

উদ্দীপকে গ্রামীণ সমাজের ভূমি মালিকানার ভিত্তিতে স্তরবিন্যাস এবং শহরে স্তরবিন্যাসের ক্ষমতার দিকটি প্রকাশ পেয়েছে।

গ্রামীণ সমাজে সামাজিক স্তরবিন্যাসের মূলভিত্তি হলো ভূমি মালিকানা। ভূমি মালিকানার ভিত্তিতে গ্রামে ধনী কৃষক, প্রান্তিক কৃষক, বর্গাচাষি, ভূমিহীন কৃষক এই চার ধরনের শ্রেণি দেখা যায়। গ্রাম সমাজে যারা বেশি জমির মালিক তারা ধনী কৃষক রূপে প্রতিপন্ন হয়। এদের অনেকেই আবার অন্যদেরকে ভাগে জমি চাষ করতে দেয়। গণি মিয়ার ক্ষেত খামারে গ্রামের বেশির ভাগ কৃষক কাজ করে। তারা জমিতে বর্গাচাষি হিসাবে কাজ করে। তাই বলা যায়, গণি মিয়া ধনী কৃষকের প্রতিনিধিত্ব করছেন। অন্যদিকে তার বন্ধু শহরের বিশিষ্ট শিল্পপতি ও রাজনীতিবিদ। নেতা হিসেবে এলাকায় তিনি সুপরিচিত। অর্থাৎ, তিনি অশাসক এলিটের প্রতিনিধিত্ব করছেন। কারণ পাঠ্য বইয়ের তথ্য অনুযায়ী অশাসক এলিট হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা যারা ক্ষমতায় নেই এবং আগামীতে ক্ষমতায় যাবার অপেক্ষায় আছে। এরা সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে নিজেদের পক্ষে জনমত গঠনের চেষ্টা করে।

সুতরাং বলা যায়, উদ্দীপকে গ্রামীণ সমাজের ধনী কৃষক এবং শহরে সমাজের অশাসক এলিটের দিকটি প্রকাশ পেয়েছে।

4 views

Related Questions