1 Answers
আমির ও আকবরের বিতর্ক যুক্তিবিদ্যা সম্পর্কিত বৈজ্ঞানিক দিকটিকে ইঙ্গিত করে। কেননা যুক্তিবিদ্যাকে 'চিন্তার বিজ্ঞান' বলা হয়। কিন্তু মনের সব চিন্তাই যুক্তিবিদ্যার আলোচ্যে অন্তর্ভুক্ত নয়। যেমন- 'আবেগ', 'অনুভূতি', 'ইচ্ছা' এগুলো হচ্ছে মনোবিজ্ঞানের বিষয়বস্তু। কিন্তু যুক্তিবিদ্যার বিষয়বস্তু হলো 'চিন্তা'। সুসংহত ও সুসংবদ্ধ চিন্তা যখন ভাষায় প্রকাশ পায় তখন তাকে যুক্তি বলে। বিজ্ঞান হিসাবে যুক্তিবিদ্যা অনুমানমূলক বা যুক্তিমূলক চিন্তা- পদ্ধতির নীতিমালা আবিষ্কার করে। অনুরূপভাবে উদ্দীপকেও দেখা যায় একাদশ শ্রেণির ছাত্র আমির ও আকবর একদিন শক্তির উৎস নিয়ে আলোচনা করছিল। আমির তার যুক্তি দ্বারা প্রমাণ করার চেষ্টা করে যে, মানুষ সকল শক্তির উৎস। কারণ মানুষ না চাইলে কোনো কিছু সংঘটিত হয় না। আকবর তার যুক্তি দ্বারা প্রমাণ করে, সূর্য হচ্ছে সকল শক্তির উৎস। সূর্য আলো না দিলে পৃথিবীতে মানুষসহ অন্যান্য জীবের বেঁচে থাকাটা অসম্ভব ব্যাপার। সুতরাং বলা যায়, আমির ও আকবরের বিতর্ক যুক্তিবিদ্যা সম্পর্কিত বৈজ্ঞানিক দিককে ইঙ্গিত করে।