1 Answers
উদ্দীপকের আকবরের আলু প্রক্রিয়াজাত করার পরামর্শ দিল। আলুর চিপস ও ফ্রেন্স ফ্রাই তৈরি করে বাজারজাত করে লাভবান হওয়া যায়।
আলুর চিপস তৈরির জন্য সে প্রথমে আলু ছিলে ২% লবণ পানিতে ডুবিয়ে রাখে। তারপর আলুগুলো স্লাইস করে আবার লবণ পানিতে ডোবায়। স্লাইসগুলো লবণ পানি থেকে উঠিয়ে পানিতে ভালো করে ধুয়ে গরম পানিতে ব্লাঞ্চিং করে। এরপর গরম পানি থেকে উঠিয়ে কেএমএস (০.৫ গ্রাম/লি মিশ্রিত ঠাণ্ডা পানিতে ১০ মিনিট ডুবিয়ে রাখে। তারপর স্লাইসগুলো থেকে পানি ঝরিয়ে ফেলে। পানি ঝরে গেলে স্লাইসগুলোকে রোদে ভালোভাবে শুকিয়ে প্যাকেটজাত করে বাজারজাত করে। অন্যদিকে আলুর ফ্রেন্স ফ্রাই করার জন্য সে আলুর খোসা ছাড়িয়ে ২.৫ থেকে ৩ ইঞ্চি লম্বা করে ফেন্স ফ্রাই কাটার দিয়ে কেটে বা বটি দিয়ে ১/২ ইঞ্চি করে কেটে ২% লবণ মিশ্রিত পানিতে ডুবিয়ে রাখে। লবণ পানি থেকে তুলে ধুয়ে গরম পানিতে ৩-৪ মিনিট বাঞ্চিং করে। তারপর এগুলো কেএমএস মিশ্রিত (০.৫ গ্রাম/মিটার) ঠান্ডা পানিতে ১০ মিনিট ডুবিয়ে রেখে ঝাঝরা চামচ দিয়ে ফালিগুলো উঠিয়ে পানি নিংড়িয়ে গরম সয়াবিন তেলে ভেজে ফালিগুলোকে কাগজ বা টিস্যু পেপারের উপর কিছুক্ষণ রেখে দেয়। পরে তেলমুক্ত ফ্রাইগুলো পলিপ্রোপাইলিন প্লাস্টিকের বয়ামে সংরক্ষণ করা যায়।
উপরিউক্ত বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে মোহরত আলী আলু প্রক্রিয়াজাত করতে পারে।