1 Answers
আজিজ ও অন্য আখ চাষিরা এসটিপি পদ্ধতিতে আখ রোপণ করে ফলন বেশি পেয়ে লাভবান হয়েছেন।
রোপা বা স্টকলেস পদ্ধতিতে আখ চাষকে এসটিপি পদ্ধতি বলে, যা আখের সবচেয়ে আধুনিক বা উন্নত পদ্ধতি। এই পদ্ধতিতে এক চোখ বিশিষ্ট আখ খণ্ড পলিথিন ব্যাগে কিংবা দু'চোখ বিশিষ্ট আখ খণ্ড বীজতলায় লাগিয়ে চারা তৈরি' করা হয়ে থাকে। বীজ রোপণ বা বপনের পূর্বে ব্যাভিস্টিন, এরোটন নামক ছত্রাকনাশক দ্বারা শোধন করায় রোগ বালাই মুক্ত থাকে।
আখের বীজ রোপণের পূর্বে বীজ শোধন করলে আখে বিভিন্ন রকম পোকামাকড় যেমন- কাণ্ডের মাজরা পোকা, পিঙ্গেল মাজরা পোকা, ডগার মাজরা পোকা, উইপোকা ইত্যাদির আক্রমণ হ্রাস পায়। এছাড়াও আজিজ ও অন্য আখ চাষিরা সঠিকভাবে আখের আন্তঃপরিচর্যা করায় আখের মারাত্মক রোগসমূহের আক্রমণও কমে যায়। ফলে ছত্রাকনাশক কম লাগায় উৎপাদন ব্যয়ও কমে যায়। এছাড়াও এসটিপি পদ্ধতিতে চারা তৈরি করে রোপণ করায় আখের উৎপাদন বৃদ্ধি পায়।
পরিশেষে বলা যায়, এসটিপি পদ্ধতিতে চাষ করায় রোগ ও পোকা দ্বারা আখ আক্রান্ত না হওয়ায় আজিজ ও অন্য আখচাষিরা আখের ফলন বেশি পেয়ে লাভবান হয়েছেন।