1 Answers

আন্তঃপরিচর্যার মাধ্যমে করিম আখের ফলন বেশি পাওয়ায় অন্য আখ চাষিরাও বেশি লাভের আশায় আন্তঃপরিচর্যায় আগ্রহ প্রকাশ করেন।

যেকোনো ফসলের ফলন বৃদ্ধির ক্ষেত্রে পরিচর্যা অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই পরিচর্যার মধ্যে থাকে- আগাছা দমন, মাটি আলগাকরণ ও গাছের গোড়ায় মাটি দেওয়া, কুশি নিয়ন্ত্রণ, ঠেস দেওয়া, সার প্রয়োগ, রোগদমন ইত্যাদি।

উদ্দীপকের করিম ও রহিম পাশাপাশি দুটো জমিতে একই জাতের আখ চাষ করা সত্ত্বেও করিম তার ফসলের আন্তঃপরিচর্যা করার জন্য বেশি ফলন পেয়েছেন কিন্তু রহিম আন্তঃপরিচর্যা না করার কারণে কম ফলন পেয়েছেন। আন্তঃপরিচর্যা করলে আখের চিনির পরিমাণ বাড়ে, আখ মোটা, বড় ও সোজা হয়। এর ফলে আখের ফলন বৃদ্ধি পায় এবং ভালো মানের আখ উৎপাদিত হওয়ার দরুন বাজারে এই ধরনের আখের চাহিদা ও মূল্য দুটোই বৃদ্ধি পায়। মূলত আন্তঃপরিচর্যার মাধ্যমে করিমের জমিতে ভালো মানের আখ বেশি পরিমাণে উৎপাদিত হওয়ায় অন্য আখচাষিরা লাভবান হওয়ার আশায় আখের আন্তঃপরিচর্যায় আগ্রহী হয়।

4 views

Related Questions