1 Answers
উদ্দীপকের গহর কম খরচে তার জমির উর্বরতা বৃদ্ধির পরামর্শ পায়।
গহর নিয়মিত জৈব সার প্রয়োগ করতে পারে যা মাটির ক্ষয়রোধ করে মাটিতে পুষ্টি সংরক্ষণ করবে। সবুজ সার জাতীয় ফসল গাছে ফুল আসার আগে কেটে মাটিতে মিশিয়ে দিলে সেগুলো জমির উর্বরতা বৃদ্ধি করে। লিগিউম জাতীয় শস্য ব্যাকটেরিয়ার সাহায্যে শিকড়ে নাইট্রোজেন সংরক্ষণ করে বিধায় লিগিউম জাতীয় শস্যের চাষ করতে পারে। জমির আগাছা দমন করে মাটির উর্বরতা রক্ষা ও বৃদ্ধি করতে পারে। মাটির অম্লত্ব ও ক্ষারত্ব নিয়ন্ত্রণ করতে পারে। পর্যায়ক্রমে ফসলের চাষ করবে যাতে মাটির সব অংশ হতে পুষ্টি শোষিত হয়। উত্তম সেচ ও নিকাশ পদ্ধতি অবলম্বন করতে পারে। আচ্ছাদন জাতীয় ফসলের চাষ করতে পারে। খড়, কচুরিপানা, শুকনো লতাপাতা জমিতে প্রয়োগ করে জমির উর্বরতা ও উৎপাদন ক্ষমতা বাড়াতে পারে। শস্যের অবশিষ্টাংশ জীবাণু সার ব্যবহার করে জমির উর্বরতা সংরক্ষণ করতে পারে।
অতএব, গহর তার জমির উর্বরতা বৃদ্ধিতে উপরোক্ত পদক্ষেপগুলো গ্রহণ করতে পারে।