1 Answers

হৃদরোগীর খাদ্য পরিকল্পনার সময় কিছু বিষয় লক্ষ রাখতে হয়। দেহের ওজন বেশি হলে হৃৎপিন্ড ও রক্তনালীতে চাপ পড়ে। ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য এবং কমানোর জন্য ক্যালরির পরিমাণ কমাতে হবে।

শফিক রহমান হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তার খাদ্য পরিকল্পনায় প্রাণিজ প্রোটিনের পরিবর্তে বিভিন্ন ধরনের উদ্ভিজ্জ প্রোটিনের মিশ্রণ করে গ্রহণ করতে হবে। চিনি, মধু, মিষ্টি জাতীয় খাদ্য বর্জন অথবা পরিমিত পরিমাণ গ্রহণ করতে হবে। তবে জটিল শর্করা যেমন- শাক পাতা, শস্যের আঁশ, পেকটিন প্রভৃতি দেওয়া ভালো। শাকসবজি, লেবু জাতীয় ফল, চর্বিহীন মাংস, মাছ, ডিমের শ্বেতাংশ, গোটা ডিম (সপ্তাহে ১-২ বার) গ্রহণযোগ্য। চর্বিযুক্ত মাংস, মাখন, মগজ, চিংড়ি মাছ, দুধের সর, আইসক্রীম, দুধের ঘন পায়েস, মিষ্টি, লবণ, পনির, ভাজা খাদ্য ইত্যাদি বর্জন করতে হবে। এছাড়া সোডিয়ামের পরিমাণ নিয়ন্ত্রণ করতে হবে।

5 views

Related Questions