1 Answers
উদ্দীপকে কামচাটকায় ব্যবস্থাপকীয় সমন্বয়সাধন কাজটির সাফল্য স্পষ্ট লক্ষণীয়।
কোনো প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য এর বিভিন্ন বিভাগ, উপবিভাগ ও ব্যক্তি প্রচেষ্টাকে ঐক্যবদ্ধ, সুসংহত ও সংযুক্ত করার প্রক্রিয়াকে সমন্বয়সাধন বলা হয়।
উদ্দীপকে কামচাটকা মেগাশপ প্রতিষ্ঠানটির ৫টি বিক্রয় কেন্দ্রের মাধ্যমে ভোক্তাদের নিকট দৈনন্দিন পণ্য সরবরাহ করে। উক্ত প্রতিষ্ঠানটির একটি গুদাম থেকেই পাঁচটি বিক্রয় কেন্দ্রে পণ্য সরবরাহ করা হয়। এক্ষেত্রে যেকোনো বিক্রয় কেন্দ্রে নির্দিষ্ট পণ্য কমে গেলেই গুদাম ব্যবস্থাপক তা জানতে পারেন এবং উক্ত পণ্য সরবরাহ করে থাকেন। অর্থাৎ কামচাটকা মেগাশপ প্রতিষ্ঠানটির প্রতিটি বিভাগ, উপবিভাগ ও কাজের সুষ্ঠু সমন্বয় বিদ্যমান রয়েছে যা প্রাতিষ্ঠানিক সাফল্য অর্জনে খুবই গুরুত্বপূর্ণ। কারণ সমন্বয় ছাড়া মানবজীবনের কোনো কাজই সম্ভব নয়। প্রতিষ্ঠানে প্রতিটি বিভাগ উপবিভাগে কর্মরত ব্যক্তিবর্গ যদি নিজেদের ইচ্ছামাফিক কাজ করে তবে প্রাতিষ্ঠানিক নিয়ম-শৃঙ্খলা বিঘ্নিত হবে। তাই ব্যক্তিকে দলের প্রতি আনুগত্য থেকে কার্যসম্পাদনে সর্বোচ্চ দক্ষতার পরিচয় দিতে হয়। তাই বলা যায়, কামচাটকা ব্যবস্থাপকীয় সমন্বয়সাধন কাজটির সাফল্য স্পষ্ট লক্ষণীয়।