1 Answers

উদ্দীপকে সমবায়ীদের প্রত্যেকের একভোট হওয়ায় সমবায়ের সাম্যের নীতির প্রতিফলন ঘটেছে।

সমবায় সমিতি সাম্যের নীতিতে বিশ্বাসী। সাম্য বলতে সংঘবদ্ধ সকলের পারস্পরিক অধিকারে সমতা প্রতিষ্ঠাকে বোঝায়। সদস্যগণ সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রভৃতি পরিমন্ডলে যে ধরনের মর্যাদাই ভোগ করুক না কেন সমবায়ের ক্ষেত্রে সবাই সমান মর্যাদা ভোগ করার অধিকারী।

উদ্দীপকে সগীর একটা তাঁতি সমবায় সমিতির সদস্য। অন্যদের তুলনায় সে বিত্তবান। সমবায়ের ১০ লক্ষ টাকা শেয়ার মূলধনের মধ্যে সগীরের একার মূলধনই ২ লক্ষ টাকা। সগীর চায় মূলধন বাড়িয়ে সমবায়ের কর্তৃত্ব নিতে। কিন্তু সমবায়ে যেই পরিমাণ শেয়ারের মালিক হোক না কেন তাকে আইন অনুযায়ী একটি ভোটই দেওয়ার সুযোগ দান করা হয়। সমবায়ের সদস্যরা সামাজিক, অর্থনৈতিক বা পারিবারিকভাবে যে যেমনই হোক না কেন সবাই এখানে সমান মর্যাদার অধিকারী। সাম্যনীতির কারণে সগীর কর্তৃত্ব নিতে না পারার কারণে সবার মধ্যে সাম্যতা বজায় থাকল। তাই বলা যায়, উদ্দীপকে সমবায়ীদের প্রত্যেকের একভোট হওয়ায় সমবায়ের সাম্যের নীতির প্রতিফলন ঘটেছে।

5 views

Related Questions