1 Answers
উদ্দীপকে উদ্যোক্তার যে গুণের প্রতিফলন ঘটেছে তা হলো অদম্য সাহস ও ঝুঁকি গ্রহণের চ্যালেঞ্জ।
একজন উদ্যোক্তার ব্যক্তিগত গুণাবলি ও যোগ্যতার ওপর ব্যবসায়ের সফলতা অনেকাংশ নির্ভর করে।
অসীম সাহস একজন উদ্যোক্তাকে ব্যবসায় বা শিল্প স্থাপনে উৎসাহিত করে এবং বিভিন্ন ঝুঁকি ও সমস্যা মোকাবিলা করতে সহায়তা করে। উদ্যোক্তা সাহসী না হলে বিভিন্ন প্রকার ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে অদম্য মনোবল নিয়ে কঠোর পরিশ্রম করতে পারবে না। একজন উদ্যোক্তা তখনই সফল হতে পারবেন যখন তার মধ্যে ঝুঁকি গ্রহণের ক্ষমতা থাকে। তাই বলা যায়, উদ্যোক্তার ঝুঁকি গ্রহণের চ্যালেঞ্জ ব্যবসায় বা শিল্প স্থাপনের সহায়তা করে।
5 views
Answered