1 Answers

উদ্দীপকে শিমুল উৎপাদকের প্রতি সামাজিক দায়িত্ব পালন করেছেন।  সমাজের উন্নয়নে ব্যবসায় যে কার্যক্রম পরিচালনা করে তাকে ব্যবসায়ের সামাজিক দায়িত্ব বলে।

শিমুল উৎপাদকের নিকট থেকে প্রচুর পরিমাণে আলু সংগ্রহ করে গুদামজাতকরণের ব্যবস্থা করেন, যা আলুকে পচনের হাত থেকে রক্ষা করে। তিনি পরিবহনের মাধ্যমে পাইকার ও খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করেন। ফলে উৎপাদকের পরিবহনের কোনো ব্যবস্থা করতে হয় না। তিনি আলু উৎপাদকের অর্থসংস্থানজনিত সমস্যার কথা চিন্তা করে আলুর ন্যায্যমূল্য ও অগ্রিম অর্থ পরিশোধ করেন। ফলে উৎপাদকরা সময়মতো আলু চাষ করে অধিক পরিমাণে আলু উৎপাদন করতে পারেন।

উৎপাদক বিপুল পরিমাণে আলু উৎপাদন করেন, যা তার একার পক্ষে সংরক্ষণ করা সম্ভব না। শিমুল উৎপাদকের কাছ থেকে আলু কিনে তা সংরক্ষণ করেন। পাইকার ও খুচরা ব্যবসায়ীর নিকট বিক্রয়ের মাধ্যমে বণ্টন প্রক্রিয়ায় সাহায্য করেন, অগ্রিম অর্থ দিয়ে উৎপাদনে সহায়তা করেন এবং ন্যায্যমূল্য পরিশোধ করেন।

সুতরাং বলা যায়, শিমুল গুদামজাতকরণ, অগ্রিম অর্থ ও ন্যায্যমূল্য পরিশোধ, পণ্যদ্রব্য বিক্রয়ের মাধ্যমে উৎপাদকের প্রতি সামাজিক দায়িত্ব পালন করেছেন।

4 views

Related Questions