1 Answers

কবিরের এলাকায় বন্যায় অনেক পশুপাখি মারা যায়। এই প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে পশুপাখিকে বাঁচাতে কবিরের এলাকার লোকজন নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারতো-

i. উঁচু স্থানে পশুপাখির বাসস্থানের ব্যবস্থা করা। 

ii. বন্যা-জলোচ্ছ্বাসের সংকেত পাওয়ার সাথে সাথে গবাদিপশুকে উঁচু আশ্রয়স্থানে নিয়ে বেঁধে রাখা। 

iii. বন্যার পর মৃত পশুকে মাটির নিচে চাপা দেওয়া। 

iv. পশুর জন্য ভাতের মাড়, শুকনো খড় এবং দানাদার খাদ্যের ব্যবস্থা করা। 

V. গবাদিপশুকে প্রয়োজনমতো দানাদার খাদ্য খাওয়ানো। 

vi. গবাদিপশুকে কাঁচা ঘাসের পরিবর্তে বিভিন্ন লতা-পাতা খাওয়ানো। 

vii. পশুর চিকিৎসার ব্যবস্থা করা ও নিয়মিত টিকা দেওয়া। 

viii. গবাদিপশু যাতে পচা দূষিত পানি খেয়ে রোগাক্রান্ত না হতে পারে সেদিকে লক্ষ রাখা।

উপরিউক্ত ব্যবস্থাগুলো গ্রহণ করলে কবিরের এলাকার লোকজন তাদের পশুপাখি রক্ষা করতে পারতো।

6 views

Related Questions