1 Answers
বগুড়ার রহমান সাহেব এ বছর আমন ধান চাষ করতে গিয়ে অনাবৃষ্টির সম্মুখীন হন। এ কারণে পরবর্তী বছরে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিলেন যাতে তিনি খরা অবস্থার মোকাবেলা করতে পারবেন।
রহমান সাহেব চাষের জন্য খরা সহনশীল ধানের জাত নির্বাচন করতে পারেন। যেমন- আমন মৌসুমে বিনাধান ৭. ব্রি ধান ৩৩ একমাস আগে পাকে যাতে সেপ্টেম্বর অক্টোবর মাসের খরা থেকে রক্ষা পেতে পারে। এছাড়াও তিনি মাটিতে জো আসার সাথে সাথে অগভীর চাষ দিতে পারেন, এতে মাটির উপরিভাগের সূক্ষ্ম ছিদ্রগুলো বন্ধ হয়ে যাবে। ফলে সূর্যের তাপে মাটির রস শুকিয়ে যাবে না। বীজ বা চারা রোপণের পর শুকনো খড়, লতাপাতা, কচুরিপানা দিয়ে ঢেকে দিতে হবে যাতে করে মাটির রস সংরক্ষিত হবে।
অতএব, রহমান সাহেব উপরে উল্লিখিত ব্যবস্থা গ্রহণ করলে লাভবান হতে পারবেন।