1 Answers
উদ্দীপকে সুনীলের জমিতে পানি জমে গিয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়। জমিতে অগভীর নালা তৈরি করে পানি নিষ্কাশন করা যায়। এ ধরনের নালা সাধারণত অতিরিক্ত বৃষ্টির পানি নিষ্কাশন করার জন্য তৈরি করা হয়। সুনীল পরবর্তী বছর তার জমিতে নিষ্কাশন নালাগুলো এমনভাবে তৈরি করবে, যাতে একটি নির্দিষ্ট সময়ে জমে যাওয়া পানি অপসারণ করতে পারে। কখনো কখনো দুটি নালা একত্রে তৈরি করবে। একটি অগভীর ও প্রশস্ত নালা যেটি দিয়ে বৃষ্টির পানি নিষ্কাশন করা হয় অপরটি গভীর ও প্রস্থচ্ছেদ কম বিশিষ্ট নালা যেটি চুয়ানো পানি নিষ্কাশনে ব্যবহার করা হয়।
আবার, যে ধরনের মাটির ভিতর দিয়ে পানির গতি খুব কম এবং পানির তল বেশ উঁচুতে অবস্থিত সে সকল স্থানে ভূমি বা টাইল ড্রেনের ব্যবস্থা করবে। ভূমিস্থ নালা সাধারণত পোড়া মাটির ছিদ্রযুক্ত পাইপ বা ছিদ্রযুক্ত কংক্রিট পাইপ বা প্লাস্টিক বা লোহার পাইপ দ্বারা নির্মাণ করবে। উঁচু জমিতে আবাদ করার জন্য এ ধরনের নিষ্কাশন ব্যবস্থা করতে হয়।
অতএব, সুনীল পরবর্তী বছর উল্লিখিত প্রক্রিয়াগুলো অবলম্বন করে তার ফসল রক্ষা করতে পারবে বলে আমি মনে করি।