1 Answers
বিভিন্ন মাযহাব অনুসারে ধর্ম পালন করতে দেখে সাফিন বিভ্রান্ত হয়েছে।
রাসুল (স) সাহাবিদের পরবর্তী যুগে মুসলিম মনীষীরা গবেষণার মাধ্যমে শরিয়ত অনুসরণের বিধান দেন। এ বিধানকে মাযহাব বলা হয়। মাযহাবের ভিন্নতা থাকলেও মূল বিষয় একই। সব মাযহাব অনুসারীরাই আল্লাহর ইবাদত পালন ও রাসুল (স) এর নির্দেশনা অনুসরণের কথা বলে। তবে শরিয়ত সম্পর্কে অনভিজ্ঞ কেউ এ বিষয়ে বিভ্রান্ত হতে পারে। উদ্দীপকে সাফিনের ক্ষেত্রে এমনটিই ঘটেছে।
সাফিন ইন্টারনেটে যে ভিডিওগুলো দেখেছে সেখানে মাযহাবের ভিন্নতার কারণে ইবাদত পালনে ও শরিয়তের হুকুম পালনে কিছুটা পদ্ধতিগত ভিন্নতা দেখা গেছে। এ মাযহাবগুলোর যেকোনো একটিকে গ্রহণ করে কুরআন ও হাদিসের আলোকে জীবন পরিচালনা করলে মানুষ সঠিক পথে থাকবে। তবে সঠিকভাবে মাযহাব না বুঝে শরিয়তের হুকুমে ভিন্নতা খুঁজলে মানুষ গুনাহগার ও বিভ্রান্ত হবে। সাফিন নওমুসলিম হওয়ায় সে মাযহাব সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে পারেনি। এতে সে মাযহাব সম্পর্কে বিভ্রান্ত হয়েছে। সুতরাং মাযহাব সম্পর্কে জ্ঞানের স্বল্পতাই সাফিনকে দ্বিধান্বিত করেছে।