1 Answers

হৃদরোগে স্বাভাবিক রক্ত চলাচল, অক্সিজেন সরবরাহ প্রভৃতি গুরুত্বেপূর্ণ কাজ বাধাগ্রস্থ হয়।

হৃদরোগে হৃৎপিন্ড দুর্বল হয়ে পড়ে। হৃদপেশী নষ্ট হয় এমন-কি রোগীর মৃত্যু পর্যন্ত ঘটে।

দেীপকের আদেল সাহেব হৃদরোগে আক্রান্ত। তিনি বেশি চর্বিযুক্ত খাবার খেতে পছন্দ করেন। আবার তাকে তেমন পরিশ্রম করতে হয় না। তিনি সমবয়সী একজন ব্যক্তি। হঠাৎ তার বুকে ব্যথা ধরা পড়ে ও ডাক্তার তার হৃদরোগ হয়েছে বলে জানান।

সতর্কতা অবলম্বন করলে আদেল সাহেবকে এ রোগের শিকার হতে হতো না। এজন্য পূর্বেই তার উচিত ছিল বেশি চর্বিযুক্ত খাবার না খাওয়া। মোটামুটি পরিশ্রমযুক্ত কাজ করা। খাদ্য নিয়ন্ত্রণ করা। কম ক্যালরিযুক্ত খাদ্য গ্রহণ করা যাতে তার ধমনীর গায়ে চর্বি জমতে না পারে। যেহেতু এখন তার মধ্যে হৃদরোগজনিত সমস্যা হয়েই গেছে এখন তাকে খাদ্য ব্যবস্থায় নিয়ন্ত্রণ আনতে হবে, পরিশ্রম করতে হবে, জটিল শর্করা জাতীয় খাবার গ্রহণ করতে হবে। চর্বিযুক্ত মাংস, মাখন, চিংড়ি মাছ, মগজ, পনির, লবণ, মিষ্টি দুধের সর ইত্যাদি খাবার পরিহার করতে হবে, উদ্ভিজ্জ তৈল গ্রহণ করতে হবে। খনিজ উপাদানের মধ্যে সোডিয়ামের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে হবে। এভাবেই তিনি এ রোগ হতে নিরাপদে থাকতে পারবেন।

6 views

Related Questions