1 Answers

যেকোনো বয়সেই হৃদরোগ হতে পারে। রক্ত চলাচলের অপ্রতুলতার কারণেই হৃদরোগ হয়। সাধারণত উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস আছে তাদের যেকোনো সময় হৃদরোগ হতে পারে।

উচ্চ রক্তচাপ হয় তখন যখন রক্তবাহী নালির ওপর চাপ ১২০/৮০ এর ওপর হয়। এর ফলে রক্ত প্রবাহে ব্যাঘাত ঘটে। মাথা ঘোরা, মাথা ব্যথা, বুকে ব্যথাসহ নানা সমস্যা দেখা দেয়।

ডায়াবেটিস হলে শরীরে শর্করার পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়, অগ্ন্যাশয়ের কার্যকারিতার ব্যাঘাত ঘটে। এছাড়া ঘন ঘন পিপাসা, ঘন ঘন প্রসাব হওয়া, দুর্বলতা অনুভব হয়। এর ফলে শরীরে রক্ত চলাচল ও অক্সিজেন সরবরাহে সমস্যা দেখা দিতে পারে। আবার শারীরিক সমস্যা ও দুর্বলতার কারণে রক্ত চলাচলের অপ্রতুলতা দেখা দিতে পারে। ধমনীর গায়ে চর্বি ও অন্যান্য স্নেহ পদার্থ জমে ধমনী সরু হয়ে যেতে পারে ও হৃৎপিণ্ডের স্বাভাবিক কার্যকলাপ বাধাগ্রস্ত হয়ে করোনারী ধমনী বন্ধ হয়ে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই ডাক্তারের বক্তব্যটি তথা উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস হলে হৃদরোগ হওয়ার আশঙ্কা থাকে উক্তিটি যথাযথ।

4 views

Related Questions