1 Answers

আনিস সাহেবের প্রতি তার পরিবার প্রতিবেশীদের আচরণ যৌক্তিক নয়। 

আমিন সাহেবের সেবা করলে, একত্রে বসবাস করলে, হাত মেলালে, একই পাত্রে খাবার খেলে HIV ছড়াবে না। আনিস সাহেবের সাথে স্বাভাবিকভাবে মেলামেশা করতে হবে। তার প্রতি কোনো কটূক্তি বা অমানবিক আচরণ করা চলবে না। এলাকায় তার চলাফেরায় সবরকম বাধা দূর করতে হবে। কর্মস্থলেও তাকে স্বাভাবিক সুযোগ সুবিধা দিতে হবে। সামাজিক কর্মকাণ্ডে তাকে অংশগ্রহণ ও আলোচনার সুযোগ দিতে হবে। তার এইডস আক্রান্ত হওয়ার বিষয়ে গোপনীয়তা রক্ষা করতে হবে। তাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। বরং তাকে স্বাভাবিকভাবে বেঁচে থাকার সুযোগ করে দেওয়া আমাদের সবারই দায়িত্ব। তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এইডস সম্পর্কে সচেতন করার জন্য আনিস সাহেবকে নিয়ে সভা, সমিতি, পোস্টার বিতরণের ব্যবস্থা করলে তিনি নিজেকে বিচ্ছিন্ন মনে করবেন না। বরং সহযোগিতা করার জন্য এগিয়ে আসবেন।

এইডস আক্রান্তদের প্রতি সমাজের সবার সহযোগিতাপূর্ণ মনোভাব প্রদর্শন করা উচিত। এর ফলে স্বাভাবিকভাবে জীবন-যাপন করতে পারে।

6 views

Related Questions