1 Answers
ব্যবসায়ীদের কথাবার্তার প্রেক্ষিতে হাশেম সাহেবের মন্তব্যটি যৌক্তিক।
ইসলামি পরিভাষায় কারও অনুপস্থিতিতে অন্যের নিকট এমন কোনো কথা বলা, যা শুনলে সে মনে কষ্ট পায় তাকে গিবত 'বলে। অর্থাৎ অসাক্ষাতে কারও দোষ বলা গিবত। উদ্দীপকে হাশেম সাহেব ব্যবসায়ীদের গিবতের প্রতিক্রিয়ায় তাদেরকে পাপী বলেছেন। কেননা আল-কুরআনে আল্লাহ তায়ালা বলেছেন-
وَلَا يَغْتَبْ بَعْضُكُمْ بَعْضًا أَيُحِبُّ أَحَدُكُمْ أَنْ يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ
অর্থাৎ "আর তোমরা একে অন্যের গিবত করো না। তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে ভালোবাসবে? বস্তুত তোমরা নিজেরাই তা অপছন্দ করে থাকো।" (সূরা আল-হুজুরাত : ১২)
হাদিসে রাসুল (স.) বলেন, গিবত ব্যভিচারের চাইতেও মারাত্মক। তাই ইসলামে শরিয়তে গিবত করা হারাম। সাথে সাথে গিবত শোনাও হারাম। আর হারাম কাজ করলে পাপের শাস্তি ভোগ করতে হবে। সুতরাং বলা যায়, হাশেম সাহেবের উক্তিটি পুরাপুরি যৌক্তিক।