উদ্দীপকে উল্লিখিত দিনের বেলা সংঘটিত প্রক্রিয়ার মাধ্যমে শর্করা তৈরির পদ্ধতি ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে উল্লিখিত উদ্ভিদদেহে দিনের বেলা সংঘটিত প্রক্রিয়াটি হলো সালোকসংশ্লেষণ। এ প্রক্রিয়ায় আলো ও ক্লোরোফিলের উপস্থিতিতে
র রাসায়নিক বিক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি হয় এবং নির্গত হয়। প্রক্রিয়াটি আলোক ও অন্ধকার পর্যায়ে সম্পন্ন হয়। আলোক পর্যায়ে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এ পর্যায়ে ATP ও NADPH, তৈরি হয়। আলোর উপস্থিতিতে ক্লোরোফিল অণু হতে ইলেকট্রন (c) উৎক্ষিপ্ত হয় এবং বিভিন্ন বাহকের মধ্য দিয়ে পূর্বের ক্লোরোফিল অণুতে অথবা অন্য ক্লোরোফিল অণুতে পৌঁছায়। এ সময় পথিমধ্যে ATP তৈরি হয়। আবার অচক্রীয় পথে NADPH2 তৈরি হয়। সালোকসংশ্লেষণের আলোক পর্যায়ের অচক্রীয় পথে - overline S সালোক বিভাজন ঘটে এবং সেখান থেকে নির্গত হয়। অন্ধকার পর্যায়ে আলোর কোনো প্রয়োজন হয় না। এ পর্যায়ে আলোক পর্যায়ে উৎপন্ন ATP ও NADPH2 এর সহায়তা বিজারিত হয়ে শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজ তৈরি হয়।