1 Answers

উদ্দীপকে প্রমার আম্মুর প্রথমে উল্লিখিত জৈব রাসায়নিক প্রক্রিয়াটি মূলত সালোকসংশ্লেষণ। প্রক্রিয়াটি আলোক ও অন্ধকার এ দু'টি পর্যায়ে সম্পন্ন হয়। এর প্রথমটি হলো আলোেক পর্যায়। এ পর্যায়ে ATP ও NADPH2 তৈরি হয় এবং O2 নির্গত হয়। আলোর উপস্থিতিতে ক্লোরোফিল অণু হতে ইলেকট্রন উৎক্ষিপ্ত হয় এবং বিভিন্ন বাহকের মধ্য দিয়ে পূর্বের ক্লোরোফিল অণুতে অথবা অন্য ক্লোরোফিল অণুতে পৌঁছায়। এসময় পথিমধ্যে ATP তৈরি হয়। আবার অচক্রীয় পথে NADPH2 তৈরি হয়। সালোকসংশ্লেষণের আলোক পর্যায়ের অচক্রীয় পথে H2O-এর সালোক বিভাজন ঘটে এবং সেখানে থেকে O2 নির্গত হয়। আলোক পর্যায়ে উৎপন্ন ATP ও NADPH2 অন্ধকার পর্যায়ে CO2 বিজারণের মাধ্যমে শর্করা তৈরিতে অংশ নেয়।

5 views

Related Questions