1 Answers

উদ্দীপকের প্রক্রিয়াটি হলো প্রস্বেদন। সাধারণত স্থলজ উদ্ভিদ যে শারীরতাত্তীয় প্রক্রিয়ায় তার বায়বীয় অঙ্গের মাধ্যমে বাষ্পাকারে পানি বের করে দেয় তাই প্রস্বেদন। প্রক্রিয়াটি বায়বীয় অঙ্গের কোন অংশের মাধ্যমে ঘটে তার ভিত্তিতে প্রস্বেদনকে তিন ভাগে ভাগ করা হয়েছে। 

যথা- পত্ররন্দ্রীয় প্রস্বেদন, কিউটিকুলার প্রস্বেদন ও লেন্টিকুলার প্রস্বেদন। 

i. পত্ররন্দ্রীয় প্রস্বেদন: পাতায়, কচিকাণ্ডে, ফুলের বৃতি ও পাপড়িতে দু'টি রক্ষীকোষ বিশিষ্ট পত্ররন্দ্র থাকে। উদ্ভিদের ৯০-৯৫% প্রস্বেদন পত্ররন্দ্রের মাধ্যমে হয়। 

ii. কিউটিকুলার প্রস্বেদন: উদ্ভিদের বহিঃত্বকে বিশেষ করে পাতায় কিউটিনের আবরণ থাকে। এ আবরণকে কিউটিকল বলে। কিউটিকল ভেদ করে কিছু পানি বাষ্পাকারে বের হয়। এ প্রক্রিয়াকে কিউটিকুলার প্রস্বেদন বলে।

iii. লেন্টিকুলার প্রস্বেদন: উদ্ভিদে গৌণ বৃদ্ধির ফলে কান্ড ফেটে লেন্টিসেল সৃষ্টি হয়। লেন্টিসেলের মাধ্যমে যে প্রস্বেদন হয় তাকে লেন্টিকুলার প্রস্বেদন বলে।

4 views

Related Questions