1 Answers
'উদ্দীপক থেকে বোঝা যায় যে, প্রথম অবস্থায় আলুর অসমোস্কোপে চিনির দ্রবণ ছিল এবং আলুর চারদিকে ছিল পানি। আলুর কোষপ্রাচীর ভেদ্য এবং কোষঝিল্লী বৈষম্যভেদ্য হওয়ায় বাহির থেকে দ্রাবক পানি পরপর অনেকগুলো কোষ পার হয়ে গর্তের ভেতর অধিক ঘন দ্রবণে প্রবেশ করেছে। যেহেতু প্রথমাবস্থায় একই দ্রব ও দ্রাবকযুক্ত দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আলাদা করা হয়েছে, সেহেতু এখানে অভিস্রবণ প্রক্রিয়া সংঘটিত হয়েছে।
অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে আলুর বাইরের পানির অসমোস্কোপের ভিতরে প্রবেশ করে অসমোস্কোপের চিনির দ্রবণের উচ্চতা বৃদ্ধি করেছে। ফলে কয়েক ঘন্টা পর আলুর অসমোস্কোপে চিনির দ্রবণের উচ্চতা বৃদ্ধি পেয়েছে।
5 views
Answered