1 Answers
উদ্দীপকের প্রক্রিয়া দ্বারা মূলত জেনেটিক ইঞ্জিনিয়ারিং তথা রিকম্বিনেন্ট DNA প্রযুক্তিকে বোঝানো হয়েছে। নিচে এ প্রক্রিয়ার ব্যাখ্যা করা হলো-
রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির মাধ্যমে DNA-র কাঙ্খিত অংশ ব্যাকটেরিয়া থেকে মানুষে, উদ্ভিদ থেকে প্রাণীতে, প্রাণী থেকে উদ্ভিদে স্থানান্তর করে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীব উদ্ভাবন করা যায়। এক্ষেত্রে প্রথমেই কাঙ্খিত DNA কে নির্বাচন করতে হয়। পরবর্তীতে এমন একটি ৰাহক নির্বাচন করতে হয় যার মাধ্যমে কাঙ্খিত DNA খণ্ডটি স্থানান্তর করা সম্ভব। এরপর নির্দিষ্ট স্থানে DNA অণুকে ছেদন করার জন্য প্রয়োজনীয় রেস্ট্রিকশন এনজাইম নির্বাচন করতে হয়। ছেদনকৃত DNA খণ্ডসমূহকে সংযুক্ত করার জন্য আবার DNA লাইগেজ এনজাইম নির্বাচন করতে হয়। এরপর কাঙ্খিত DNA সহ বাহক DNA এর অনুলিপনের জন্য একটি পোষক নির্বাচন করতে হয়। সবশেষে কাঙ্খিত DNA খণ্ড সমন্বয়ে প্রস্তুতকৃত রিকম্বিনেন্ট DNA এর বহিঃপ্রকাশ মূল্যায়ন করা হয়। উপরে উল্লিখিত ধাপগুলো অনুসরণ করে রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির প্রক্রিয়া সম্পন্ন করা হয়।