1 Answers

জাউদ্দীপকে উল্লিখিত গ্রহণ ও ত্যাগের বিষয়টি হলো শ্বসন ক্রিয়া। শ্বসন ক্রিয়ায় O2 গ্রহণ ও CO2 ত্যাগের বিষয়টি নিচে ব্যাখ্যা করা হলো- শ্বাসগ্রহণের সময় বায়ুমণ্ডলের O2 নাসারন্দ্রের মাধ্যমে ফুসফুসের অ্যালভিওলাসে পৌঁছায়। অ্যালভিওলাস থেকে ব্যাপন প্রক্রিয়ায় O2 রক্তে প্রবেশ করেঅ্যালভিওলাস । থেকে ধমনির রক্তে O2 প্রবেশ করার পর তা হিমোগ্লোবিনের লৌহ অংশের সাথে মিলিত হয়ে অক্সিহিমোগ্লোবিন গঠন করে। এই অক্সিহিমোগ্লোবিন থেকে O2 পৃথক হয়ে কৈশিকনালির প্রাচীর ভেদ করে লসিকাতে পৌছায়। অবশেষে এই O2 লসিকা থেকে কোষ আবরণ ভেদ করে দেহ কোষে পৌঁছায়। অন্যদিকে, খাদ্যের জারণ বিক্রিয়ার মাধ্যমে দেহ কোষে CO2 উৎপন্ন হয়। এই CO2 প্রথমে কোষ আবরণ ভেদ করে লসিকাতে প্রবেশ করে। লসিকা থেকে কৈশিকনালির প্রাচীর ভেদ করে CO2 কৌশিকনালিতে এবং সেখান থেকে ফুসফুসের অ্যালভিওলাসে পৌঁছায়। অ্যালভিওলাস থেকে এই CO2 শ্বাস ত্যাগের - সময় দেহ থেকে বাইরে নির্গত হয়।

5 views

Related Questions