1 Answers
উদ্দীপকের বিষয়টি বাংলার ইতিহাসের বঙ্গভঙ্গের প্রতিচ্ছবি।
লর্ড জর্জ নাথানিয়েল কার্জন ভারতের ভাইসরয় থাকার সময় ১৯০৫ সালে বঙ্গভঙ্গ কার্যকর হয়। ভারতের একক প্রদেশ হিসেবে বাংলা, বিহার ও উড়িষ্যা নিয়ে ১৭৬৫ সালে গঠিত 'বাংলা প্রেসিডেন্সি' ছিল আয়তনের দিক থেকে বিশাল। শাসনের সুবিধার্থে ব্রিটিশ সরকারের কাছে এ প্রদেশ ভেঙে সীমানা পুনর্বিন্যাসের প্রস্তাব তোলা হয়। এ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বঙ্গভঙ্গ বাস্তবায়ন করে পূর্ববাংলা ও আসাম নামে নতুন আরেকটি প্রদেশ করা হয়। তখন কোলকাতা ছিল গোটা ব্রিটিশ ভারতের রাজধানী। প্রধান শিল্প, ব্যবসা-বাণিজ্য, উচ্চশিক্ষা সবকিছু কোলকাতাকে কেন্দ্র করে গড়ে ওঠায় বিশাল পূর্ববাংলা রয়ে যায় অবহেলিত। ফলে আর্থ-সামাজিক দিক থেকে পূর্ববাংলা অনেক পিছিয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে ১৯০৫ সালের ১৬ অক্টোবর লর্ড কার্জন বাংলা ভাগ করেন।
উদ্দীপকের ফুলপুর ইউনিয়ন আয়তনে বড় হওয়ায় একজন চেয়ারম্যানের পক্ষে দেখাশোনা করা কঠিন ছিল। তাই ইউনিয়নকে দুই ভাগে ভাগ করার প্রস্তাব গৃহীত হয়। এ ফুলপুর ইউনিয়নের বিভক্তিকরণ বঙ্গভঙ্গেরই প্রতিচ্ছবি।