1 Answers
নাদের আলীর অপরাধী হয়ে ওঠার কারণ হলো সুষ্ঠু পারিবারিক পরিবেশের অভাব।
একটি শিশুর বিকাশে সুষ্ঠু পারিবারিক পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু পরিবারে যদি সুষ্ঠু ও সুন্দর পরবেশ না থাকে তাহলে শিশু বিভিন্ন অপরাধমূলক আচরণে লিপ্ত হয়ে পড়ে।
নাদের আলী ক্লাসে অমনোযোগী। প্রায়ই সে ক্লাসের অন্যান্যদের টাকা এবং প্রয়োজনীয় জিনিস চুরি করে। তার শ্রেণি শিক্ষক এ ব্যাপারে কথা বলার জন্য তার বাড়িতে গিয়ে জানতে পারেন তার পরিবারের পরিবেশ তার বিকাশের সহায়ক নয়। এ থেকে বোঝা যায় নাদের আলী অপরাধী হয়ে ওঠার পেছনে দায়ী সুষ্ঠু পারিবারিক পরিবেশ। কারণ একজন শিশুর সুষ্ঠু বিকাশে তার বাবা-মার ভূমিকা সবচেয়ে বেশি। কিন্তু তার বাবা-মা তার প্রতি যত্নশীল ছিলেন না। তারা সব সময় ঝগড়া করতেন। এর ফলে সে নিজেকে অসহায় ভাবতো। বর্তমানে তারা আলাদা বসবাস করছেন। তার দেখাশোনা করছেন তার দাদি। এর ফলে বাবা-মার স্নেহ ভালোবাসা ও সাহচর্য থেকে সে বঞ্চিত হচ্ছে। যা তার বিকাশকে ব্যাহত করছে। তার আচরণে অস্বাভাবিকতা দেখা দিচ্ছে। যার কারণে সে বিভিন্ন অপরাধমূলক কাজ করছে।