কীভাবে নাদের আলীকে এ সমস্যা থেকে বের করে আনা যায়? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। (উচ্চতর দক্ষতা)
1 Answers
নাদের আলীকে অপরাধমূলক আচরণ থেকে বের করে আনা সম্ভব। এর জন্য প্রয়োজন সুষ্ঠু পারিবারিক পরিবেশ।
নাদের আলীর বাবা-মা বর্তমানে আলাদা বসবাস করছেন। যার কারণে সে নানা ধরনের অপরাধমূলক কাজে লিপ্ত হচ্ছে। তাই তাকে এ অবস্থা থেকে বের করে আনতে প্রয়োজন বাবা-মায়ের একসাথে বসবাস করা। তার সাথে তাদের সম্পর্কের বন্ধন আরো দৃঢ় করতে হবে। তাদের মধ্যকার সম্পর্কের দূরত্ব দূর করতে হবে। তার বাবা-মার মধ্যে সমঝোতার সম্পর্ক গড়ে তুলতে হবে। সন্তান প্রতিপালন সম্পর্কে তাদের যত্নবান হতে হবে। এছাড়া বিদ্যালয়ে সে কোন অসুবিধায় পড়লে তা সমাধানের ব্যবস্থা করতে হবে। সেক্ষেত্রে পরিবার ও স্কুল কর্তৃপক্ষের যৌথ উদ্যোগ তার সমস্যা সমাধানে কার্যকরী ভূমিকা রাখতে পারবে। নাদের আলীকে অপরাধমূলক কাজ থেকে বিরত রাখতে তার বাবা-মাকে সব সময় তার প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে। অপরাধ জগতের খারাপ দিকগুলো তার সামনে তুলে ধরতে হবে। এর ফলে সে এর ভয়াবহতা উপলব্ধি করে নিজেকে অপরাধমূলক কাজ থেকে বিরত রাখবে। অপরাধমূলক কাজ থেকে নিজেকে বিরত রাখতে তার নিজেরও কিছু করণীয় রয়েছে। তাকে ভালো বন্ধু নির্বাচন করতে হবে। কারণ এই ভালো বন্ধুরাই তাকে অপরাধূলক কাজ থেকে বিরত থাকার জন্য উৎসাহ দেবে। এর কুফল সম্পর্কে তাকে সচেতন করে তুলবে।
পরিশেষে বলা যায়, নাদের আলীর বাবা-মা তার বন্ধুদল এবং তার নিজের একান্ত প্রচেষ্টাই পারে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে।