1 Answers
আমি মনে করি, জাতিসংঘ শিশুসনদ অনুযায়ী উদ্দীপকে চিহ্নিত সমস্যা তথা শিশুশ্রম প্রতিরোধে তখনই সক্ষম হবে যখন এর আইনের যথাযথ প্রয়োগ ঘটবে।
১৯৮৯ সালে জাতিসংঘ কর্তৃক প্রণীত জাতিসংঘ শিশু অধিকার সনদে শিশুশ্রম বিষয়ে সুস্পষ্ট অঙ্গীকার করা হয়েছে। এ সনদে বলা হয়েছে, স্থানীয় পরিস্থিতি বিবেচনা করে সদস্য রাষ্ট্রগুলো শিশুশ্রমের জন্য বয়স, বিশেষ কর্মঘণ্টা ও কর্মে নিয়োগের যথার্থ শর্তাবলি নির্ধারণ করবে। এছাড়া এ সনদে শিশুর সুরক্ষা, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা ইত্যাদি বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেছে, যা পরোক্ষ শিশুশ্রম নিরসনেই সহায়তা করবে। পরিশেষে বলা যায়, জাতিসংঘ সনদে উল্লিখিত এসব শর্তাবলি বাস্তবায়নের পাশাপাশি আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটলে শিশুশ্রম প্রতিরোধ করা সম্ভব হবে বলে আমি মনে করি।
4 views
Answered