1 Answers

রহমত আলীর উদ্যোগটি ব্যর্থ হওয়ার প্রধান কারণ হলো তার ব্যবসায়িক জ্ঞানের অভাব।

 ব্যবসায় একটি ঝুঁকিপূর্ণ ও সৃজনশীল কাজ। এটি শুরু করার আগে উদ্যোক্তাকে সংশ্লিষ্ট বিষয়ে অবশ্যই যথাযথ জ্ঞান অর্জন করতে হয়। প্রশিক্ষণ, পরামর্শ, পূর্ব অভিজ্ঞতা প্রভৃতির মাধ্যমে একজন উদ্যোক্তা তার কাঙ্ক্ষিত বিষয়ে শিক্ষা নিতে পারে। 

উদ্দীপকের রহমত আলী কোরবানির ঈদের সময় স্বল্প মূল্যে চামড়া কেনেন। এগুলো তিনি নিজ বাড়িতেই প্রক্রিয়াজাত ও গুদামজাত করেন। কিন্তু চামড়া প্রক্রিয়াকরণ ও গুদামজাতকরণ বিষয়ে তিনি কোনো প্রশিক্ষণ বা পরামর্শ নেননি। তিনি নির্দিষ্ট এলাকার পরিবর্তে নিজের বাড়িতেই চামড়ার গুদাম করেন। পূর্ব অভিজ্ঞতা না থাকার কারণে তিনি সঠিক উপায়ে সংরক্ষণও করতে পারেননি। এতে তার সব চামড়া নষ্ট হয়ে যায়। তাই বলা যায়, রহমত আলীর ব্যবসায়িক জ্ঞানের অভাবেই তার উদ্যোগটি ব্যর্থ হয়েছে।

5 views

Related Questions