1 Answers

উদ্দীপকের রহমত আলীর গরু কেনার কাজটি ব্যবসায়ের অন্তর্ভুক্ত নয়। 

কোনো কাজ শুধু অর্থ সংশ্লিষ্ট হলেই তাকে ব্যবসায় বলা যায় না। ঐ কাজটি অবশ্যই বৈধ এবং মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হতে হয়। উদ্দীপকের রহমত আলী একজন কৃষক। তিনি তার জমি চাষ করার জন্য এক জোড়া গরু কিনলেন। এখানে গরু কেনার কাজটি অর্থ সংশ্লিষ্ট। তবে এর মাধ্যমে মুনাফা অর্জনের কোনো প্রত্যাশা নেই। কারণ, রহমত আলী শুধু তার পারিবারিক প্রয়োজনেই গরু কিনেছেন। এই গরু দিয়ে জমি চাষ করেন ও ফসল ফলান। এ ফসল দিয়ে তিনি পরিবারের খাদ্যের চাহিদা মেটান। 

তাই কাজটি মুনাফা অর্জনের উদ্দেশ্যে না হওয়ায় একে ব্যবসায় বলা যাবে না।

6 views

Related Questions