1 Answers

উদ্দীপকের রহমত আলীর স্ত্রী বাজারে যে জামা বিক্রি করেন সেটি ব্যবসায়, কিন্তু সন্তানের জন্য জামা তৈরির কাজটি ব্যবসায় নয়।

 ব্যবসায় গঠন ও পরিচালনার পেছনে ব্যবসায়ীর মুনাফা অর্জনের প্রত্যাশা থাকে। এই প্রত্যাশা থেকেই ব্যবসায়ী কম দামে পণ্য কিনে বা কম খরচে উৎপাদন করে তা বেশি দামে বিক্রি করেন। উদ্দীপকের রহমত আলীর স্ত্রী বাজার থেকে কাপড় কেনেন। এর কিছু কাপড় দিয়ে তিনি সন্তানের জন্য জামা তৈরি করেন। বাকি কাপড়গুলো দিয়ে তিনি বাজারে বিক্রির জন্য জামা বানালেন। এসব জামা তিনি বাজারে বিক্রি করলেন।এখানে সন্তানের জন্য যে জামা বানানো হয়েছে, তা মুনাফা অর্জনের  উদ্দেশ্যে করা হয়নি। শুধু সন্তানের ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। তাই এ কাজটি ব্যবসায় নয়। রহমত আলীর স্ত্রী যে জামাগুলো বাজারে বিক্রি করেন তা থেকে একটি নির্দিষ্ট পরিমাণ মুনাফা পাওয়া যায়। এখানে তিনি কম দামে কাপড় কিনে জামা তৈরি করে তা বেশি দামে বিক্রি করেন। মুনাফা অর্জনের জন্যই তিনি এ জামা বাজারে বিক্রি করেন। সুতরাং, রহমত আলীর স্ত্রীর জামা বিক্রির কাজটিকে ব্যবসায় বলা যায়।

5 views

Related Questions