1 Answers
উদ্দীপকের কোম্পানি দু'টির এরূপ সামাজিক দায়বদ্ধতামূলক কাজ অত্যন্ত যৌক্তিক বলে আমি মনে করি।
সমাজ থেকে সুযোগ-সুবিধা নিয়েই ব্যবসায় গড়ে ওঠে। তাই ব্যবসায়ও সামাজিক দায়বদ্ধতামূলক কাজ করে থাকে। এর মাধ্যমে সমাজের কল্যাণের পাশাপাশি ব্যবসায়ের সুনাম সৃষ্টি হয়।
উদ্দীপকে উল্লেখ্য রাজশাহী নগর ভবন মোড়ের সড়ক দ্বীপের মাঝখানে লেখা 'ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন'; সৌজন্যে: কেবিএল গ্রুপ। অন্যদিকে, সিঅ্যান্ডবি মোড়ের সড়ক দ্বীপে লেখা 'দুর্নীতিরোধে সহায়তা করুন'- সৌজন্যে: সামান্তা লি.। এই প্রতিষ্ঠান দু'টি সমাজের সচেতনতা সৃষ্টিতে কাজ করছে।
প্রতিষ্ঠান দুইটির কাজ সামাজিক দায়বদ্ধতার অংশ। এর মাধ্যমে তারা সমাজে বসবাসকারী মানুষকে বিভিন্ন সমস্যা সম্পর্কে জানিয়ে সেগুলো সম্পর্কে সচেতন করছে। এতে জনগণ সেগুলো থেকে নিজেদের রক্ষা করতে পারবে। অর্থাৎ, তাদের কাজ সার্বিকভাবে সমাজের মঙ্গল বয়ে আনবে। অন্যদিকে, জনহিতকর এসব কাজের মাধ্যমে জনগণের মনে প্রতিষ্ঠান দুটি সম্পর্কে ইতিবাচক মনোভাব সৃষ্টি হবে। আর এটিই তাদের ব্যবসায়কে আরও গতিশীল করতে সহায়তা করবে। সুতরাং, প্রতিষ্ঠান দু'টির এরূপ সামাজিক দায়বদ্ধতামূলক কাজ করার যৌক্তিকতা আছে।