1 Answers

উদ্দীপকের জনাব ইসমাইলের কাজটি ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতার বিপরীত বলে আমি মনে করি।

অতিরিক্ত মুনাফা অর্জনের আশায় মজুতদারি, নকল পণ্য তৈরি, ভেজাল মেশানো প্রভৃতি হলো একজন ব্যবসায়ীর অনৈতিক কাজ। এ কাজগুলো সমাজের মানুষের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

উদ্দীপকের জনাব ইসমাইল একজন পেঁয়াজ আমদানিকারক। তিনি রমজানের আগে ৬০ মেট্রিক টন পিঁয়াজ আমদানি করে মজুদ করেন। এবার রমজানে দাম বাড়লে সেগুলো বাজারে ছেড়ে বেশি মুনাফা অর্জন করেন।

জনাব ইসমাইলের কাজটি সমাজের প্রতি নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে। কারণ, মজুদের কারণে ক্রেতা-ভোক্তাদের বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে। এতে তাদের খরচ বেড়ে যাচ্ছে। ফলে তাদের জীবনযাপন কঠিন হয়ে পড়ে। এর মাধ্যমে তিনি সমাজের ক্ষতি করছেন। এভাবে তিনি ব্যক্তিগতভাবে লাভবান হলেও মানুষের জীবন কঠিন করে তুলেছেন। অতএব, জনাব ইসমাইলের কাজটি ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতার বিপরীত।

4 views

Related Questions