1 Answers

হোসেনের ব্যবসায় কার্যক্রমটি নৈতিকতার বিচারে অনৈতিক বলে আমি মনে করি।

এ ধরনের কাজ সামাজিক মূল্যবোধ ও নৈতিকতা দ্বারা সমর্থনযোগ্য নয়। ওজনে কম দেওয়া, নিম্নমানসম্পন্ন পণ্য বিক্রি করা প্রভৃতি অনৈতিক কাজের আওতায় পড়ে।

উদ্দীপকের হাসান ও হোসেন দুজন ব্যবসায়ী। হাসান সীমিত মুনাফায় ক্রেতাদের মানসম্মত পণ্য সরবরাহ করেন। এতে মুনাফা কম হলেও তিনি খুশি। অন্যদিকে, হোসেন হঠাৎ করে ধনী হওয়ার আশায় ক্রেতাকে মিথ্যা কথা বলে অপেক্ষাকৃত নিম্নমানের পণ্য বিক্রি করেন। পরবর্তীতে ক্রেতারা তার অনৈতিক উদ্দেশ্য বুঝতে পারলে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখান।

ব্যবসায় সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার ক্ষেত্রে নৈতিকতার গুরুত্ব অপরিসীম। অনৈতিক কার্যাবলির মাধ্যমে ব্যবসায় সাময়িকভাবে বেশি মুনাফা অর্জন করতে পারে। কিন্তু ভবিষ্যতে এর পরিণতি ভালো হয় না। এতে হাসানের ব্যবসায় সুনামের সাথে দীর্ঘদিন ঠিক থাকলেও হোসেনের ব্যবসায়ের স্থায়িত্বকাল হবে খুবই স্বল্প। কারণ, হোসেন অনৈতিক কার্যক্রমের মাধ্যমে ব্যবসায় পরিচালনা করছেন। ফলে তিনি ব্যবসায় ক্ষেত্রে ক্রেতাদের আস্থা হারিয়ে ফেলেছেন।

4 views

Related Questions