1 Answers

উদ্দীপকে জমির আলীর কর্মকাণ্ডকে ব্যবসায় উদ্যোগ বলা যায়। ঝুঁকি নিয়ে ব্যবসায় স্থাপন ও পরিচালনাই হলো ব্যবসায় উদ্যোগ।

 এর মাধ্যমে যেকোনো ব্যক্তি নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। এর প্রধান উদ্দেশ্য হয় মুনাফা অর্জন করা। কোনো ব্যক্তি আত্মকর্মসংস্থানের কথা চিন্তা করলে তা ব্যবসায় উদ্যোগের মাধ্যমেই শুরু করেন।

 উদ্দীপকের জমির আলী এইচএসসি পাসের পর পড়াশোনা করতে পারেনি। তিনি জীবিকা অর্জনের উপায় হিসেবে ব্যবসায় করার সিদ্ধান্ত নেন। তিনি এনজিও থেকে ঋণ নিয়ে কুয়াকাটার রাখাইন মার্কেটে শুঁটকির ব্যবসায় শুরু করেন। এ কাজে তাকে ন্যূনতম ঝুঁকি নিতে হয়েছে। তার প্রধান উদ্দেশ্য ব্যবসায় থেকে মুনাফা অর্জন করা। আর, এ ব্যবসায়টির মাধ্যমে তার কর্মসংস্থান ও আয়ের ব্যবস্থা হয়েছে। এসব বৈশিষ্ট্যের সাথে ব্যবসায় উদ্যোগ কাজের মিল আছে। সুতরাং, জমির আলীর কর্মকান্ড ব্যবসায় উদ্যোগের অন্তর্গত।

4 views

Related Questions