1 Answers

খাদিজা বেগমের বান্ধবী সোহেলী বলেন, দেহের ত্বক, চুল, চোখের রঙের সাথে মানানসই পোশাক ব্যক্তিত্ব বিকাশে সহায়ক। ব্যক্তিত্ব বহিঃপ্রকাশের মাধ্যম বা হাতিয়ার হচ্ছে পোশাক। দেহের ত্বক, চুল, চোখের রঙের সাথে মানানসই পোশাকের রং নির্বাচন করে দেহের ক্ষীণতা বা স্থূলতা ঢাকা যায়।

নীল, সবুজ, নীলাভ সবুজ ইত্যাদি স্নিগ্ধ রঙের পোশাকগুলো স্থূল দেহের মেয়েদেরকে আপাতদৃষ্টিতে হালকা দেখায়। অন্যদিকে লাল, হলুদ, কমলা ইত্যাদি প্রখর রংগুলো খাটো ও পাতলা মেয়েদের জন্য উপযোগী। যাদের দেহের বর্ণ উজ্জ্বল তাদের সব রঙের পোশাক মানায়। শ্যামলা ও অনুজ্জ্বল বর্ণের মেয়েদের হালকা কমলা, হলুদ, গোলাপি ইত্যাদি রঙের প্রতিফলনে দেহের বর্ণ কিছুটা উজ্জ্বল দেখায়। ব্যক্তিত্বের ভিন্নতা রুচিতে প্রভাব ফেলে। কিন্তু যে ধরনের ব্যক্তিত্বেরই হোক না কেন সুরুচিপূর্ণ মানানসই পোশাক ব্যক্তিত্বকে উজ্জ্বল করে। 

সুতরাং বলা যায়, সোহেলীর মন্তব্যটি যৌক্তিক।

4 views

Related Questions