1 Answers
উদ্দীপকের আবুল হোসেনের মতো ব্যক্তিরাই টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক ভূমিকা রাখেন প্রশ্নোক্ত এ মন্তব্যটি যথার্থ। টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন করা বাংলাদেশের জন্য একট বড় চ্যালেঞ্জ। এক্ষেত্রে কেবল সরকার নয়, বরং সর্বস্তরের সকল মানুষের সক্রিয় ভূমিকা প্রয়োজন। এর ব্যত্যয় ঘটলে টেকসই উন্নয়ন লক্ষ্যার্জন আশার আলো দেখবে না। উদ্দীপকের পোশাক কারখানার মালিক আবুল হোসেন একজন সচেতন নাগরিক। তিনি ব্যক্তিস্বার্থের কথা না ভেবে সামষ্টিক উপকারিতার কথা ভেবেছেন বলেই পরিবেশবান্ধব পোশাক কারখানা স্থাপন করেছেন। এর ফলে পরিবেশ দূষণ রোধ হবে। তার মতো ব্যক্তিদের সহায়ক ভূমিকাই পারে টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলা করতে। টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলা করা সরকারের একার পক্ষে, ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে স্ব-স্ব অবস্থান থেকে প্রত্যেককেই এগিয়ে আসতে হবে। ব্যক্তি যদি সচেতন হয় তবেই রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। সকলের অংশীদারিত্বই টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের মূলমন্ত্র। উদ্দীপকের আবুল হোসেনের পরিবেশবান্ধব পোশাক কারখানা স্থাপন টেকসই উন্নয়নে অংশীদারিত্বের প্রকৃষ্ট উদাহরণ। তার মতো ব্যক্তিরাই টেকসই উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক ভূমিকা রাখতে পারে। তাই প্রশ্নের মন্তব্যটি নিঃসন্দেহে যথার্থ বলা যায়।