1 Answers

দৃশ্যকল্প-২-এ রাষ্ট্রপ্রধানের যে চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা- ই ধর্মপালকে পাল বংশের শ্রেষ্ঠ রাজা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

রাজা গোপালের মৃত্যুর পর তার পুত্র ধর্মপাল বাংলার সিংহাসনে আরোহণ করেন। অরাজকতার লীলাভূমি হয়ে ওঠা বাংলা তার সময়েই ব্যাপক শক্তিশালী হয়ে ওঠে। ধর্মপাল সুদূর উত্তর ভারতেও প্রভুত্ব প্রতিষ্ঠা করেছিলেন। তিনি শিক্ষানুরাগ ও পরধর্মসহিষ্ণুতার জন্য সুপরিচিত ছিলেন। ধর্মপাল বিহারের ভাগলপুরের ২৪ মাইল পূর্বে 'বিক্রমশীল বিহার' নামে একটি বৌদ্ধ বিহার বা মঠ নির্মাণ করেন। নবম শতক থেকে দ্বাদশ শতক পর্যন্ত এটি সমগ্র ভারতবর্ষে একটি বিখ্যাত শিক্ষাকেন্দ্র হিসেবে পরিচিত ছিল। বর্তমান নাটোর জেলার পাহাড়পুর নামক স্থানেও ধর্মপাল এক বিশাল বিহার প্রতিষ্ঠা করেছিলেন। তিব্বতের লেখক লামা তারানাথের মতে, ধর্মপাল বৌদ্ধধর্ম শিক্ষার জন্য ৫০টি শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। তিনি নিজে বৌদ্ধ ধর্মাবলম্বী হলেও সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। ধর্মপাল বিশ্বাস করতেন রাজার ব্যক্তিগত ধর্মের সাথে রাজ্য শাসনের কোনো সম্পর্ক নেই। তার প্রধানমন্ত্রী গর্গ ছিলেন একজন ব্রাহ্মণ। এসব কারণে ধর্মপালকে পাল বংশের সর্বশ্রেষ্ঠ শাসক হিসেবে অভিহিত করা হয়।

পরিশেষে বলা যায়, শিক্ষাবিস্তারে ধর্মপালের গৃহীত পদক্ষেপ, সুশাসন, পরধর্মসহিষ্ণুতা ইত্যাদি গুণ তাকে পাল বংশের শ্রেষ্ঠ শাসকে পরিণত করেছে।

5 views

Related Questions

মাতৃভাষা মানুষের সবচেয়ে প্রিয় এবং তা মনোভাব প্রকাশের জন সবচেয়ে বেশি উপযোগী । অন্য কোন ভাষায় মনোভাব প্রকাশ করে পরিপূর্ণ আনন্দ পাওয়া যায় না। প্রথিবীতে মনের ভাব প্রকাশ করার জন্য অসংখ্য ভাষার সৃষ্টি হয়েছে। প্রত্যেক জাতির মাতৃভাষার নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে এবং মাতৃভাষার সাঙ্গে এমন একটি আত্মিক সম্পর্ক থাকে যে, সেই ভাষাই তার মনোভাব প্রকাশের সর্বোত্তম বাহন হিসেবে বিবেচিত হয়। বিদেশী ভাষা কষ্টে আয়ত্ত করা গেলেও তার মর্ম যথার্থ উপলব্ধি করা যায় না িএবং তাতে মনোভাব প্রকাশেরর যথেষ্ট অন্তরায় থাকে। তাই পৃথিবীতে অসংখ্য ভাষার মধ্যে মাতৃভাষাই সবচেয়ে আপনি এবং মনোভাব প্রকাশের শ্রেষ্ঠ পন্থা। বাঙালিদের কাছে বাংলা ভাষাই মনোভাব প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম। কারণএটি বাঙালির মাতৃভাষা । বাঙালির রক্তে মাংসে মজ্জায় বাংলা ভাষা মিশে আছে। বাঙালিরা পরভাষা চর্চা করে বেট, কিন্তু বাংলাতেই তার যত স্বচ্ছন্দ্য। (Translation Bengali to English)
1 Answers 6 Views